শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩৭ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলে নাম বদলে কোহলি হলেন সিমরনজিৎ, ডি ভিলিয়ার্স হলেন পরিতোষ

স্পোর্টস ডেস্ক : [২] কোভিড যোদ্ধাদের কুর্নিশ জানাতে বিরাট কোহলিদের বিশেষ উদ্যোগ। জার্সির পিছনে কোভিড যোদ্ধাদের উদ্দেশে লেখা, ‘মাই কোভিড হিরোজ’। এই জার্সি পরেই আইপিএলের সব ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

[৩] এবার নিজেদের নাম বদল করে ফেললেন আরসিবির দুই তারকা বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স। তাদের টুইটার অ্যাকাউন্টে সেই নতুন নাম।

[৪] আরসিবি অধিনায়ক বিরাট কোহলি হয়ে গেলেন সিমরনজিৎ সিং। আর এবি ডি ভিলিয়ার্স হয়ে গেলেন পরিতোষ পান্ত। টুইটার অ্যাকাউন্টে বিরাট কোহলির বদলে লেখা সিমরনজিৎ সিং এবং এবি ডি ভিলিয়ার্সের বদলে লেখা পরিতোষ পান্ত।

[৫] ডি ভিলিয়ার্স অবশ্য এই নাম পরিবর্তনের কারণ হিসেবে টুইটে লিখেছেন, পরিতোষ পান্ত একজন কোভিড হিরো। যিনি লকডাউনের সময় বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন। এমনকি বহু মানুষকে খাবার তুলে দিয়েছেন। কোভিড ওয়ারিয়রদের সম্মান জানানোর পাশাপাশি এবারের আইপিএলকে স্মরণীয় করতে মরিয়া কোহলি অ্যান্ড কোম্পানি। - টুইটার থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়