শিরোনাম
◈ নারীর অধিকার ও সমতা নিশ্চিতেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য: তারেক রহমান ◈ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আরও ২ ভ্যাসেল আসছে: জ্বালানি মন্ত্রী ◈ বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলো মালয়েশিয়া ◈ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত পেলেন ৮ চিকিৎসককে ◈ ঢাকার মার্কিন দূতাবাস থেকে সতর্কতা জারি, যে ভুলে কারণে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ ◈ ত্রুটিপূর্ণ বিমানে ভিভিআইপি ফ্লাইট: তারেক রহমানকে বহনকারী বিমানে রক্ষণাবেক্ষণে গুরুতর অনিয়ম ◈ হরমুজ প্রণালি খোলার ঘোষণা ইরানের, তবে যেসব দেশের জন্য ◈ তেহরানের বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল ◈ বটগাছের নিচে পাঠশালা: শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার আলো ছড়াতে চায় সরকার

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার দীপিকার বিপরীতে নতুন মুখ

মুসফিরাহ হাবীব: [২] বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের শেষ মুক্তি পাওয়া ছবি ছিল ‘ছপাক’। এবার সম্পর্কের টানাপোড়েন নিয়ে নতুন ছবির নায়িকা হচ্ছেন দীপিকা। আর এই ছবিতেই তার বিপরীতে নায়ক হচ্ছেন একজন নতুন মুখ। তার নাম ধৈর্য কারওয়া।

[৩] এই মডেল-অভিনেতাকে এর আগে ‘উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক’-এ দেখা গিয়েছে। কবীর খানের ‘৮৩’ ছবিতে তিনি আছেন রবি শাস্ত্রীর চরিত্রে। তবে দীপিকার বিপরীতে সুযোগ পাওয়া তার কাছে নিঃসন্দেহে বড় ব্যাপার।

[৪] সমসাময়িক প্রেমের সম্পর্কই ছবির গল্পে প্রাধান্য পাবে বলে শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে দীপিকা-ধৈর্য জুটি হিসেবে কতটা আগ্রহ তৈরি করতে পারেন, তার দিকেই নজর সবার। ছবিতে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পাণ্ডেও।

[৫] পরিচালক শকুন বাত্রার নতুন এ ছবিটিতে রয়েছে সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া। তবে ঢং একেবারেই আলাদা, মুখরোচক। সঙ্গে দীপিকার অভিনয়। এতে আরও 'এক্স ফ্যাক্টর' দিতেই নতুন মুখ ধৈর্য কারওয়াকে নেওয়া হয়েছে বলে শোনা গেছে। যদিও প্রথমে এ ছবি নিয়ে শোনা গিয়েছিল, সিদ্ধান্ত চতুর্বেদী হতে চলেছেন দীপিকার নায়ক। তবে বলিউডের সাম্প্রতিক চর্চায় ধৈর্য কারওয়ার নাম উঠে এসেছে।

[৬] আর এ খবরে চমকে গেছেন ভক্তরা। জানা গেছে, ইতোমধ্যেই শকুন বাত্রার ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে গোয়ায়। ধৈর্য কারওয়াও পৌঁছেছেন সেখানে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২১ সালের ভ্যালেন্টাইন্স ডে-তে। ওই সময় বক্স অফিসে আরও বেশ কয়েকটি বিগ বাজেটের ছবি মুক্তির কথা রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়