শিরোনাম
◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ থেকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিলের প্রক্রিয়া চলছে

লাইজুল ইসলাম: [২] বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্সাল মফিদুর রহমান বলেন, সৌদি আরব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি দেয়নি রেগুলার ফ্লাইট পরিচালনার জন্য। বেবিচককে বিষয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে।

[৩] মফিদুর রহমান বলেন, সৌদি সরকার যদি আমাদের রেগুলার ফ্লাইট চালাতে না দেয় তবে আমরাও তাদের রেগুলার ফ্লাইট চালানোর অনুমোদন বাতিল করবো। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। আমরা সৌদি সিভিল এভিয়েশনের কাছে জানতে চেয়েছি তারা কেনো আমাদের বিমানকে অনুমতি দেয়নি। অনুমতি পেলেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

[৪] বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক জানান, সৌদি সিভিল এভিয়েশনের কাছে অনুমতির জন্য আবেদন করেছিলো বিমান। কিন্তু তারা অনুমতি দেয়নি। তাদেরও যে অনুমতি দেয়া হয়েছিলো তা বাতিল করা হবে। যদিও প্রথমে সপ্তাহে ২টি ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছিলো সৌদির রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সটিকে।

[৫] বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদির তিন গন্তব্যের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলো। কিন্তু এখন তারা আর ফ্লাইট চালাতে পারছে না। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়