শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:১৪ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেবীগঞ্জে গোসল করতে নেমে করতোয়ায় কিশোর নিখোঁজ

নাজমুস সাকিব: [২] পঞ্চগড়ের করতোয়া নদীতে গোসল করতে নেমে মিজান (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে।

[৩] জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। মিজান একই এলাকার মিলন ইসলামের ছেলে।

[৪] স্থানীয়রা জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে মিজান তার সহপাঠীদের নিয়ে করতোয়া নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে মিজান পানিতে ডুবে যায়। সহপাঠীদের চিৎকার শুনে বড়রা এসে নদীতে খোঁজ করলেও মিজানকে আর পাওয়া যায়নি। বিকেল পাঁচটায় রংপুর থেকে ডুবুরিদের সদস্যরা এসে সন্ধান কাজ অব্যাহত রেখেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত মিজানের খোঁজ পাওয়া যায়নি।

[৫] দেবীগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, দুপুরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের বিষয়টি জানানো হয়েছিল। ফায়ার সার্ভিস কর্মীরা মিজানকে উদ্ধার করতে ব্যর্থ হলে পরে রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধারকাজ শুরু করে। রাত সাড়ে আটটা পর্যন্ত মিজানের কোন খোঁজ পাওয়া যায়নি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়