শিরোনাম
◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:২৫ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে পৃথক ঘটনায় গরম পানিতে দগ্ধ হয়ে দুই শিশুর মৃত্যু

ইসমাঈল ইমু : [২] শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা
হলো- কাফরুলে সৌমিতা (৩) ও তেজগাঁও শিল্পাঞ্চলের সাব্বির (১৩ মাস)। দুই শিশুই তাদের বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল।

[৩] কাফরুল থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, গত ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় নাখালপাড়া এলাকায় নিজ বাসায় গরম পানিতে দগ্ধ হয়ে ১৩ মাসের শিশু সাব্বির হাসপাতালে ভর্তি হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যায় সে। পরিবারের আবেদনে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

[৪] শিশুর বাবা ওর্য়াকশপ কর্মচারী ওমর ফারুক জানান, খাওয়ার জন্য পানি গরম করে রেখেছিলেন শিশুর মা শারমিন আক্তার। শিশুটি তখন ঘুমিয়ে ছিল। হঠাৎ ঘুম থেকে উঠে হামাগুড়ি দিয়ে গরম পানির পাত্রে পড়ে যায়। এতে সে দগ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

[৫] অপরদিকে রাজধানীর কাফরুল থানার ১৪ নম্বর সরকারি স্টাফ কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকতো সৌমিকা নাথ সরকার (৩)। তার বাবা সজল সরকার, মা শিউলি দেবনাথ উভয়ই চাকরিজীবী। তার চাচা সুধী সরকার জানান, শিশুর দাদি সন্ধ্যা রানী সরকার অসুস্থ। তাই তার গোসলের জন্য পানি গরম করে রাখা ছিল। শিশুটি খেলা করতে করতে ওই পানিতে পড়ে গিয়ে দগ্ধ হয়। পরে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে সে মারা যায়। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ