শিরোনাম
◈ নিকোলসের সেঞ্চুরি, ফিলিপসের ৯৪ রানে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড ◈ গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাটের পর আগুন; সমর্থকদের বাড়িতেও হামলা(ভিডিও) ◈ শ্রমিক অসন্তোষে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের বন্ধ, ছুটি ২০ কারখানায় ◈ নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, শাহজালালে এআই ক্যামেরা ও রাতভর পুলিশ টহল জোরদার ◈ প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ, ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল জালিয়াতি: এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ ◈ প্রশাসন-নির্ভরতায় বিএনপি বিষণ্নতায়, হাসিনাকে বাংলা‌দে‌শে ফি‌রে যে‌তে ভারতীয়দের চাপ ◈ কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুন, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ ◈ প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে, বাংলাদেশে ৩ নম্বর সতর্কসংকেত জারি; দুই দিন বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নারী বিচারপতি রুথ গিনসবার্গ মারা গেছেন

সালেহ্ বিপ্লব: [২] মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান বিচারপতি রুথ বেডার গিনসবার্গ অবশেষে হার মানলেন ক্যান্সারের কাছে। তিনি ছিলেন দেশটির সুপ্রিম কোর্টের দ্বিতীয় নারী বিচারপতি। তার বয়স হয়েছিলো ৮৭ বছর। স্পুৎনিক, বোস্টন গ্লোব, ফক্স ৫

[৩] প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া সমালোচক রুথ গিনসবার্গ অগ্নাশয়ের ক্যান্সারে ভুগছিলেন। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় গত কয়েক বছর তাকে বার বার হাসপাতালে যেতে হয়েছে। হাসপাতালের বিছানায় শুয়েই অনলাইনে তিনি আদালতের কার্যক্রম পরিচালনা করেছেন।

[৪] তিনি বুঝতে পেরেছিলেন, তার সময় ফুরিয়ে আসছে। নাতনি ক্লারা স্পেরা জানান, রুথ বলে গেছেন, নতুন প্রেসিডেন্ট না আসা পর্যন্ত যেনো তার পদে কাউকে নিয়োগ দেয়া না হয়।

[৫] মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার টুইটারে লিখেছেন, তিনিও আশা করেন, প্রেসিডেন্ট নির্বাচনের  আগে সুপ্রিম কোর্টের এসোসিয়েট জাস্টিস পদটিতে কাউকে আনা হবে না।

[৬] প্রধান বিচারপতি জন রবার্টস এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, জাতি এক খ্যাতিমান বিচারপতিকে হারালো।

  • সর্বশেষ