শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৭ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছয় মাস পর কোর্টে ফিরলেন নাদাল, শুরুটাও দারুণ

স্পোর্টস ডেস্ক: [২] কোভিড-১৯ এর জেরে ছয় মাস কোর্টের বাইরে ছিলেন রাফায়েল নাদাল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ফরাসি ওপেনের প্রস্তুতি টুর্নামেন্টে অংশ নিয়ে ইতালিয়ান ওপেনে শুরুটা দারুণ করলেন স্প্যানিশ টেনিস মায়েস্ত্রো। সরাসরি সেটে হারালেন স্বদেশী পাবলো ক্যারেনো বুস্তাকে। সদ্য-সমাপ্ত ইউএস ওপেনের সেমিফাইনালিস্টকে বুধবার নাদাল হারালেন ৬-১, ৬-১ ব্যবধানে।

[৩] ম্যাচ জিতে নাদাল জানিয়েছেন, এটা আমার জন্য পারফেক্ট শুরু। ফোরহ্যান্ড এবং ব্যাকহ্যান্ডে আমি দুর্দান্ত সব শট খেলেছি। আমি এতোটা ভালো পারফরম্যান্স প্রত্যাশা করিনি। বিশ্বের ১৮ নম্বর তথা ইউএস ওপেনের সেমিফাইনালিস্ট বুস্তা সম্পর্কে শ্রদ্ধাশীল নাদাল জানিয়েছেন, পাবলো সম্ভবত একটু দুর্বল।

[৪] নিউইয়র্কে সম্প্রতি একটা দারুণ টুর্নামেন্ট গিয়েছে ওর। কিন্তু আমি যদি আমার সম্বন্ধে বলি তাহলে বলতে পারি আমি একটা সলিড ম্যাচ উপহার দিয়েছি। আমি টুর্নামেন্টটা নিয়ে ভীষণই সিরিয়াস। প্রথম ম্যাচের পারফরম্যান্সে আমি খুবই খুশি।

গত ফেব্রুয়ারিতে মেক্সিকান ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পর করোনা ভাইরাস অতিমারীর কারণে মাঝের কয়েকটি মাস কোর্টের বাইরেই ছিলেন ১৯টি মেজরের মালিক। করোনাতঙ্কে সদ্য-সমাপ্ত ইউএস ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন নাদাল। - ফ্রেন্স ওপেন ওয়েবসাইট

  • সর্বশেষ