শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:১১ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবিউল আলম: পেঁয়াজ উৎপাদনেও স্বয়ম্ভর হবে বাংলাদেশ

রবিউল আলম: দক্ষিণ এশিয়া অশান্ত, ভারত এখন প্রায় বন্ধুহীন, লাদাখে উড়ছে চীনা যুদ্ধ বিমান। পাকিস্তান, নেপাল তাদের মানচিত্র পরিবর্তন করেছে। ভুটান ইতোমধ্যে পানি বন্ধ করে ভারতকে একটা হুমকি দিয়েছে। শ্রীলংকা নিজস্ব গতিতে চললেও ভারত নির্ভরতা কমিয়ে দিয়েছে। বাঙালি বিশ^াসঘাতক নয়, বারবার প্রমাণ দেওয়ার জন্য এখনো ভারত নির্ভরতা আমরা কমাতে পারলাম না। ওরা বিক্রি করে খায়, আমরা কিনে খাই। ইতোমধ্যে গরু নিয়ে রাজনীতি অনেক হয়েছে, হয়েছে সীমান্ত হত্যা।

বাঙালি ইচ্ছে করলে পারে। গরু নিয়ে রাজনীতি বন্ধ হওয়ার পথে আমাদের চরাঞ্চল কৃষকরা খামার পরিচালনা করছেন গরু মহিষ উৎপাদনে। শুরু হয়েছে পেঁয়াজ নিয়ে রাজনীতি। এই সস্তা রাজনীতি ও দাদাগিরি করার মাসুল ভারতকে দিতে হয়েছে, হচ্ছে। জিডিপি আজ কোথায়? শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী নীতিকে একটু লক্ষ্য রেখে ভারত চলতে পারতো। প্রতিবেশী দেশ ভালো থাকলে, আমরা তার সুবিধা নিতে পারতাম। তুরস্ক, পাকিস্তান, চীনসহ বিশে^র অনেক দেশ পেঁয়াজ নিয়ে বসে আছে বাংলাদেশের জন্য। বাংলাদেশের পেঁয়াজের চাহিদা ইতোমধ্যে চাষাবাদ করে অনেকাংশেই পূরণ করেছে। আমার বিশ^াস গরুর মতো পেঁয়াজের চাহিদাও এক সময় পূরণ হয়ে যাবে। শেখ হাসিনার একবার দৃষ্টিগোচর হলেই অভাব অভিযোগের কোনো সুযোগ থাকবে না।

লেখক : মহাসচিব, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি

  • সর্বশেষ
  • জনপ্রিয়