শিরোনাম
◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২১ সালেই ২৭ বছরের আক্ষেপ ঘুচবে আর্জেন্টিনার, বিশ্বাস মেসির

ডেস্ক রিপোর্ট: ক্লাব ফুটবলে একের পর এক খেতাব জিতলেও আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির বড় সাফল্য বলতে অলিম্পিকে সোনার পদক আর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়।

কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে ফিফা বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকা কোনওটাই জিততে পারেননি লিওনেল মেসি। দুই ক্ষেত্রেই কাছাকাছি গিয়েও খেতাব হাতছাড়া হয়েছে বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের।

২০১৪ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে জার্মানির কাছে হার। আর দু’বার কোপা আমেরিকার ফাইনালে উঠেও চিলির কাছে হারতে হয়েছে আর্জেন্টিনাকে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ এবং কোপা আমেরিকায় ধরাশায়ী হয়েছে আর্জেন্টিনা। ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতার পর শেষবার কোপা আমেরিকায় আর্জেন্টিনার সাফল্য ১৯৯৩ সালে। ২৭ বছর ট্রফির মুখ দেখেনি মেসির দেশ।

করোনা মহামারীর কারণে ২০২০ সালের কোপা আমেরিকা পিছিয়ে গিয়েছে ২০২১ সালে। আগামী বছরের ১১ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বেরআসর বসবে আর্জেন্টিনা এবং কলম্বিয়ায়। এবার মেসির বিশ্বাস ২০২১ সালেই ট্রফির খরা কাটবে আর্জেন্টিনার।

গোল ডটকম-কে এক সাক্ষাৎকারে মেসি জানান, আগামী কোপা আমেরিকা নিয়ে বেশ অংক কষে এগোচ্ছেন তিনি। তিনি মনে করেন, দেশের কোচ লিওনেল স্ক্যালোনি এবং তার কোচিং স্টাফ যদি পরিকল্পনা করে এগোতে পারে তাহলে ট্রফি জয় সম্ভব। মেসির বিশ্বাস বর্তমান দলটি বড় কিছু অর্জনে সক্ষম হবে। এই দলটিকে নিয়ে মেসি আত্মবিশ্বাসী। সামনেই ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বে ম্যাচগুলো রয়েছে, তারপরই কোপা আমেরিকা। এবার আর্জেন্টিনাকে নিয়ে আশাবাদী মেসি।

বিডি প্রতিদিন

  • সর্বশেষ