শিরোনাম
◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০১ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চটগ্রামের আন্দরকিল্লায় নকল সেলাই মেশিনের কারখানায় র‍্যাব’র অভিযান

রাজু চৌধুরী :[২] চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে নকল সেলাই মেশিন তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব-৭।

[৩] বুধবার ১৬ সেপ্টেম্বর দুপুর বারোটা থেকে আড়াইটা পর্যন্ত 'নুর সেলাই মেশিন' নামে একটি দোকানে ও গোডাউনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুকের সহায়তায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে র‍্যাব-৭।

[৪] নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুক জানান, র‍্যাবের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 'নুর সেলাই মেশিন' এর মালিক মোঃ মহসিন (৪৫)কে ২ (দুই) লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে । এসময় দোকান ও গোডাউন এ তল্লাশি চালিয়ে সিংগারসহ বিভিন্ন নামীদামি কোম্পানির নামে তৈরি করা নকল ৮১ টি সেলাই মেশিন পাওয়া যায়। এছাড়া ধাতব/রাবার/কাগজের স্টিকার, লোগো, স্কচটেপ, কালার স্প্রে, কার্টনসহ বিপুল পরিমাণ নকল করার সরঞ্জাম জব্দ করা হয়।

[৫] র‍্যাব-৭, চাঁদগাও(সিপিসি-১) এর এএসপি কাজী মোঃ তারেক আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে নুর সেলাই মেশিন' এর মালিককে দুই লক্ষ টাকা জরিমানা করা হয় এবং দোকান ও গোডাউন এ তল্লাশি চালিয়ে সিংগারসহ নামীদামি কোম্পানির নামে নকল করা ৮১ টি সেলাই মেশিন পাওয়া যায়। এসময় ধাতব/রাবার/কাগজের স্টিকার, লোগো, স্কচটেপ, কালার স্প্রে, কার্টনসহ বিপুল পরিমাণ নকল করার সরঞ্জাম সেখান থেকে জব্দ করা হয়।

[৬] তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত সেলাই মেশিন দোকান ও গোডাউনের মালিক দীর্ঘদিন ধরে বিদেশ থেকে নিম্নমানের সেলাই মেশিন এনে সেগুলোকে এসমস্ত সরঞ্জামের মাধ্যমে নকল করে নামীদামি কোম্পানির সেলাই মেশিন হিসেবে বিক্রি করে ক্রেতাসাধারণের সাথে প্রতারণা করে আসছিল।

  • সর্বশেষ