শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪০ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনীতে পেঁয়াজের মূল্যবৃদ্ধি তিন ব্যবসায়ীর জরিমানা

ফেনী প্রতিনিধি: [২] ফেনীতে পেঁয়াজের আঁড়তে ক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত মুনাফা করে বিক্রয়ের অভিযোগে তিন ব্যবসায়ীর জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহরের ইসলামপুর রোডে মূল্য তালিকায় প্রদর্শিত দামের চেয়ে বেশিতে বিক্রি করায় এক প্রতিষ্ঠানের ১০ হাজার টাকা ও অন্য আরো দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা।

[৩] সূত্র জানায়, দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারকির অংশ হিসেবে শহরের ইসলামপুর সড়কের আড়তগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে ওই সড়কের কামাল এন্ড ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানে যেয়ে মূল্য তালিকায় পেঁয়াজের পাইকারি দাম ৬৫ টাকা দেখতে পায়।

[৪] কিন্তু রেজিস্ট্রার পরীক্ষা করে দেখা যায় তারা প্রতি কেজি বিক্রি করেছে ৭০ টাকায়। মূল্য তালিকার চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় প্রতিষ্ঠানটির ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পেঁয়াজের মূল্য তালিকা না থাকায় বাজারের ফওজিয়া এন্টারপ্রাইজ ও ফেনী ট্রেডার্সকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

[৫] সহকারি পরিচালক সোহেল চাকমা জানান, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রাখতে জেলায় অভিযান অব্যাহত থাকবে।

[৬] অভিযানে জেলা বাজার কর্মকর্তা হারুন অর রশিদ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়