শিরোনাম
◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ফেন্সিডিলসহ গ্রেফতার ১

বগুড়া প্রতিনিধিঃ [২] জেলায় র‌্যাব-১২ মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিলসহ তুহিন সরকার ওরফে মিঠু (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১০টায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

[৩] গ্রেফতারকৃত মিঠু গোবিন্দগঞ্জ উপজেলার পার্বতীপুর এলাকার মুক্তার সরকারের ছেলে। গ্রেফতারকৃত মিঠুর কাছে থেকে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে আরও দুইটি সীম কার্ডসহ একটি মোবাইল উদ্ধার করা হয়

[৪] বগুড়া র‌্যাব-১২ ভারপ্রাপ্ত স্পেশাল কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃত মিঠু দীর্ঘদিন যাবৎ ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য গাইবান্ধা এবং বগুড়া জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়