শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৬ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ক্রিকেটার’ মা-ছেলের সঙ্গে দেখা করলেন মুশফিক

রাহুল রাজ : [২] রাজধানী ঢাকার পল্টন ময়দানে মা ও ছেলের ক্রিকেট খেলার ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। অনেকেই মায়ের উদ্যম আর সাহসিকতার প্রশংসা করছেন। অনেকে আবার বাঁকা চোখে দেখছেন বিষয়টিকে।

[৩] যা দৃষ্টি এড়ায়নি জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। বুধবার দুপুরে বনানী মাঠে তাদের আমন্ত্রণ জানান টাইগার তারকা। ১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্র শেখ ইয়ামিন সিনানকে উপহার হিসেবে মুশফিক দেন নিজের ব্যাটিং গ্লাভস, বাংলাদেশ দলের রঙিন জার্সি ও অটোগ্রাফযুক্ত স্মারক ব্যাট।

[৪] মুশফিকের সেই ছবিগুলো এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

[৫] জানা গেছে, আরামবাগের একটি মাদ্রাসার ছাত্র ইয়ামিন সিনান। পড়াশোনার পাশাপাশি কবি নজরুল ক্রিকেট একাডেমিতে অনুশীলন করে সে। তবে সেদিন তার সতীর্থ কিংবা কোচ নির্ধারিত সময়ে না পৌঁছানোয় মায়ের সঙ্গেই অনুশীলনে নেমে পড়েছিল ছোট্ট ইয়ামিন।

[৬] তবে মা-ছেলের ক্রিকেট খেলার সেই ছবি নিয়ে হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সন্তানের আবদার রক্ষা করে তাকে আনন্দ দেওয়ার জন্য বোরকা পরা অবস্থায়ও ক্রিকেট খেলেছেন বলে সব সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন মা ঝর্ণা আক্তার।

  • সর্বশেষ