শিরোনাম
◈ যে জুলাই সনদে বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী ◈ ৩০০ প্লাস্টিকের ড্রাম দিয়ে অবিশ্বাস্যভাবে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার!(ভিডিও) ◈ নতুন শ্রমবাজারে নজর, বিদেশে লবিস্ট নিয়োগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দারুন চাপে মধ্যবিত্ত, খরচ কমিয়ে চলছে না জীবন ◈ আবা‌রো লিভারপুলকে হারিয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে পিএসজি ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৪ জন নিহত ◈ মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি অর্ধেকে নেমে গেছে, আটকে আছে বহু চালান ◈ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পরিকল্পনা

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৭ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় তিন ব্যবসায়ীর জরিমানা

সোহেল হোসাইন: [২]মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ও ভাটভাউর এলাকার দুই পাইকারি বাজারে অভিযান চালিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

[৩] বুধবার সকাল ৯ টার দিকে পেঁয়াজের বাজারদর স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল।

[৪] নির্ধারিত বাজারদরের চাইতে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করে অসাধু কিছু পাইকারি ব্যবসায়ী। যার প্রভাব পরে বিভিন্ন খুচরা বাজারে আর এতে পেঁয়াজের দাম বেড়ে যায় বলে জানান জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারি পারিচালক আসাদুজ্জামান রুমেল।

[৫] খবর পেয়ে ওই পাইকারি বাজার দুটিতে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নির্ধারিত মুল্যে পেঁয়াজ বিক্রির জন্য সকল ব্যবসায়ীদেরকে সচেতন করা দেওয়া হয়। জনস্বার্থে আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়