শিরোনাম
◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৫৮ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েলি দখলদারিত্বের অবসান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি হবে না: মাহমুদ আব্বাস

রাশিদুল ইসলাম : [২] ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হোয়াইট হাউসে ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যে সম্পর্ক প্রতিষ্ঠার চুক্তি করেছে তার কঠোর নিন্দা করেন। তিনি বলেন, ফিলিস্তিন থেকে ইসরায়েলের সরে যাওয়া ছাড়া মধ্যপ্রাচ্যে কোনো শান্তি প্রতিষ্ঠিত হবে না। প্রেসটিভি।

[৩] মাহমুদ আব্বাস বলেন, অধিকৃত ভূখণ্ড ছেড়ে দিলে এবং আল-কুদসকে (জেরুজালেম) রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলেই শুধুমাত্র শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা মাহমুদ আব্বাসের এই বক্তব্য প্রকাশ করেছে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইসরায়েল সম্পর্ক প্রতিষ্ঠার চুক্তিতে সই করার কিছুক্ষণ পরই মাহমুদ আব্বাস এই বিবৃতি দেন।

[৪] মাহমুদ আব্বাস বলেন, চুক্তি সই করা দেশগুলোর সঙ্গে মূল সমস্যা জড়িত নয়, বরং মূল সমস্যা ফিলিস্তিনি জনগণের সঙ্গে জড়িত যারা কয়েক যুগ ধরে দুর্দশার মধ্যে রয়েছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, আজকে হোয়াইট হাউসে চুক্তি সইয়ের নামে যা ঘটল তার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়