শিরোনাম
◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা ◈ যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশসহ বিশ্বে যেসব প্রভাব পড়তে পারে ◈ দেশের সব ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা ◈ জ্বালানি সংকটের আতঙ্কে স্টেশনে ভিড়, সরবরাহে শর্ত দিল সরকার ◈ ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা ◈ দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫৭ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুর শয়নকক্ষ কেমন হওয়া উচিত

অনলাইন ডেস্ক: শিশুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মানসিক ও শারীরিক বিকাশ অত্যন্ত জরুরি। শিশুর শয়নকক্ষও তার সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

প্রত্যেক বাবা-মায়ের এ বিষয়ে গুরুত্ব দেয়া প্রয়োজন। সন্তানের বেড়ে ওঠার সঙ্গে তার স্বাস্থ্য, সুখ, শিক্ষা এবং ভবিষ্যতের বিষয়ে পরিকল্পনা করা উচিত।

শিশুর শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে যেন কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে অভিভাবককে সচেতন থাকতে হবে।

শিশুর সামগ্রিক বিকাশে শয়নকক্ষের বিশেষ ভূমিকা রয়েছে।

আসুন জেনে নিই শিশুর শয়নকক্ষ কেমন হওয়া উচিত-

১. শিশুর শয়নকক্ষে ঘুমের ব্যবস্থা অবশ্যই উত্তর-পূর্ব দিকে করা উচিত। উত্তর, উত্তর-পূর্ব এবং পূর্বদিক শিশুর শয়নকক্ষের জন্য ভালো। ঘুমানোর সময় শিশুর মাথাটি অবশ্যই দক্ষিণ বা পশ্চিম দিকে হওয়া উচিত।

২. শিশুর ঘরে অতিরিক্ত গাঢ় রঙ ব্যবহার না করে হালকা রঙ ব্যবহার করুন। এ ছাড়া শিশুর খেলনা ও ঘরে রাখা কোনো ছবি হালকা রঙের হওয়া উচিত, যা তার মানসিক বিকাশে সহায়তা করে।

৩. শিশুর ঘর পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো প্রবেশ করতে পারে সে ব্যবস্থা রাখতে হবে। বিশেষ করে সকালবেলা সূর্যের আলো প্রবেশ করা জরুরি। সকালের সূর্যের আলো এনার্জি রোধ করাসহ ঘরে জীবাণু ধ্বংস করবে।

৪. বাড়ির উত্তর-পশ্চিম দিকের যথাযথ ভারসাম্য বজায় রাখা জরুরি, যা বায়ু উপাদানের সঙ্গে সম্পর্কিত। এটি শিশুর শ্বাস-প্রশ্বাস সম্পর্কিত সমস্যা রোধে করে।

৫. শিশুকে বাবা-মার যত স্নেহ, আদর দেবেন ও তার দিকে মনোযোগ বাড়াবেন, তার সামগ্রিক বিকাশও তত ভালো হবে।

তথ্যসূত্র: বোল্ডস্কাই

  • সর্বশেষ
  • জনপ্রিয়