শিরোনাম
◈ যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন, আইএলআর পেতে ১০-১৫ বছর অপেক্ষা করতে হবে বাংলাদেশিদের? ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ, সৌদি আরবের জবাবের অপেক্ষায় সরকার ◈ আগারগাঁওয়ে রাতের আঁধারে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ◈ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা, যেসব কাজ করলে হতে পারে জরিমানা বা শাস্তি ◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার ◈ এক লাফে ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম ◈ শুল্কের চ্যালেঞ্জের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, আয় বেড়েছে ১১.৫১ শতাংশ ◈ ‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব’, রাহুলকে হিমন্ত ◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২৩ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে কোভিডে মৃত্যু ৮০ হাজার ছাড়িয়েছে

ডেস্ক রিপোর্ট : চব্বিশ ঘণ্টার হিসেবে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা খানিকটা কমেছে। তবে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৯ লাখ, মৃত্যু ৮০ হাজারেরও বেশি।

মঙ্গলবার সকালে প্রকাশিত মেডিকেল বুলেটিনে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ হাজার ৮০৯ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। মৃত্যু হয়েছে ১ হাজার ৫৪ জনের। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮০ হাজার ৭৭৬।

নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৯ লাখ ৩০ হাজার ২৩৭ জন। চিকিত্‍ৎসাধীন রয়েছেন ৯ লাখ ৯০ হাজার ৬১ জন, সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৫৯ হাজার ৪০০ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১০ লাখ ৭২ হাজার ৮৪৫ জনের কভিড পরীক্ষা হয়েছে। তবে মোট সুস্থতার সংখ্যার নিরিখে ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বের মধ্যে শীর্ষ স্থানে উঠে এসেছে ভারত। সোমবারও রবিবারের চেয়ে সামান্য কমেছিল দৈনিক সংক্রমণ। গত শনিবার দৈনিক আক্রান্ত ১ লাখের কাছাকাছি চলে যায়। মৃত্যু হয় ১ হাজার ২০১ জন আক্রান্তের। সেই তুলনায় রবিবারের পরিসংখ্যান কিছুটা কমে। একদিনে সংক্রমিত হয় ৯৪ হাজার ৩৭২। সেই সংখ্যা আরও কিছুটা কমে সোমবার। সে দিন ৯২ হাজার ৭১ জনের শরীরে মেলে করোনাভাইরাস। আর মঙ্গলবার একদিনের সংক্রমণ ৮৫ হাজারের নিচে নেমেছে।

এ দিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের দাবি, সরকার ঠিক সময়ে দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল বলেই ১৪-২৯ লাখ মানুষকে করোনা সংক্রমণ থেকে বাঁচানো গেছে, প্রাণ বেঁচেছে ৩৭-৩৮ হাজার মানুষের। সোমবার লোকসভায় কভিড পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

সূত্র : দেশ রূপান্তর

  • সর্বশেষ