শিরোনাম
◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫৮ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ উপসর্গ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু

ইমদাদুল হক: [২] কোভিড-১৯ উপসর্গ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল করিম মারা গেছেন।

[৩] সোমবার (১৪ সেপ্টেম্বর) সাভারের একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

[৪] পারিবারিক সূত্রের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে বাস করতেন মনজুরুল করিম। তিন-চার দিন ধরে তিনি অসুস্থতা বোধ করছিলেন। জ্বর ও প্রচণ্ড শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভোগছিলেন তিনি। সোমবার তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়।সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে রেফাড করেন। ওই হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত কিনা, তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে দেয়া হয়েছে।

[৫] মনজুরুল করিমের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়