শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০৮ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক : [২] ব্রাইটনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে শুভ সূচনা করেছে চেলসি। তারা ৩-১ গোলে হারিয়েছে প্রতিপক্ষকে।

[৩] সোমবার রাতে প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়েছিল চেলসি। দ্বিতীয়ার্ধে ব্রাইটন ম্যাচে সমতা ফেরালেও সেটি খুব বেশিক্ষণ সেটি স্থায়ী হয়নি। রিস জেমস নৈপুণ্যে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।

[৪] এদিন ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে চেলসিকে লিড এনে দেন জোরগিনহো। বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটে ব্রাইটনের পক্ষে সমতা ফেরান লিন্দ্রো ট্রোসার্ড।

[৫] তবে দুই মিনিটের মধ্যে ফের লিড নেয় চেলসি। ডি বক্সের বাইরে থেকে অসাধারণ এক গোল করেন রিস জেমস। ৬৬ মিনিটে জেমসের নেওয়া কর্নার থেকে গোল করেন কার্ট জোউমা। শরীরের ভারসাম্য ঠিক রেখে যেভাবে তিনি গোল করেছেন সেটিও ছিল দেখার মতো। গত বছর চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করেছিল চেলসি। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়