শিরোনাম
◈ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী দল শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী ◈ কুমিল্লার সমেশপুরে সবজির চারা বিক্রিতেই ১৫ কোটি টাকার বাণিজ্য, লক্ষ্যমাত্রা ২০ কোটি! ◈ বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে কাজের নতুন সুযোগ, নিয়োগ শুরু ২০২৭ সালের এপ্রিলে ◈ সৌদি আরবে ভারি বৃষ্টির জন্য চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি ◈ সর্বজনীন পেনশন নিয়ে সুখবর, যেভাবে লাভবান হবেন গ্রাহকেরা ◈ দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ◈ ইশরাককে মন্ত্রিসভার বৈঠকে না যাওয়ার নির্দেশ, পদত্যাগপত্রও চেয়েছিলেন প্রধানমন্ত্রী: শফিকুল আলমের পোস্ট ◈ কলেরা প্রতিরোধে বাংলাদেশের বিজ্ঞানী ফিরদৌসী কাদরীর প্রশংসায় বিল গেটস!(ভিডিও) ◈ টাইগার শ্রফের গাড়িতে গুলির পর সালমান খানকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি, ভাইরাল অডিও ◈ ভারতীয় ভিসা পেতে বাংলাদেশিদের জন্য আসছে নতুন পরিবর্তন

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩১ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তানজিয়া সালমার কবিতা

একটি কবিতা কাল রাতে চুপচাপ
শুয়েছিলো তার মগজের বিছানায়,
ফেসবুক পেজে জন্ম নিয়েছে আজ
কবি হেঁটে এলো পৃথিবীতে মৃদু পায়।

কলম লিখেছে দিনান্তের অনুভব
মনে মনে মন কত কথা বলে যায়,
শত শত বোধ মাথা কুটে মরে বুকে
ঠাঁই পায় নাকো জীবন্ত কবিতায়।

ভাবনারা আসে দল বেঁধে একসাথে
কোনদিন গাঢ় আঁধারের সীমানায়,
কমলা আলোর শরীরে কবিতা আসে
যেখানে সকাল ডেকে যায় ইশারায়।

সাগর অতলে সাঁতরে বেড়ায় ভাষা
ছন্দে হারাবে মনে ছিলো অভিলাষ,
ঢেউ ছুটে এসে ভেঙে পড়ে সৈকতে
সবখানে পাই কবিতা অমনিবাস।

  • সর্বশেষ