শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪১ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজদিখানে অবৈধভাবে সরকারী খাল ভরাটের দায়ে ভ্রাম্যমান আদলতে জরিমানা , মালামাল জব্দ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : [২] সরকারী খাল অবৈধভাবে ভরাটের অপরাধে মো.জাহাঙ্গীর আলম, আনিস ও মো.রুহুল আমিন নামের তিনজনকে ২ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

[৩] রবিবার সন্ধ্যায় উপজেলার মালখানগর ইউনিয়নের জোড়পুল নামক স্থানে মাটি ভরাটকালে ভ্রাম্যমাণ আদালত এর রায় দেন । ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) সাব্বির আহমেদ সাজ্জাদ এ আদেশ দেন। এ সময় ২ টি পাম্প মেশিন ও ২ টি ড্রেজার ইঞ্জিন জব্দ করা হয়।

[৪] সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ সাজ্জাদ জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ)আইন ২০০৯/ ৫নং বিধি (৫ম তফসিল )এর ৮৯ ধারায় বিধান মতে ২ লক্ষ ১৫ হাজার টাকা অর্থদন্ড অথবা অনাদায় ৩ মাসের কারাদন্ডের আদেশ করা হয় । গতকাল সোমবার জরিমানার টাকা পরিশোধ করে দন্ডপ্রাপ্তরা । সম্পাদনা : ইয়াসিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়