শিরোনাম
◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:০৬ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শৈলকুপায় শিশু ধর্ষনের অভিযোগ, ৪ঘন্টার ব্যবধানে আটক করলো পুলিশ

সুলতান আল একরাম : [২] ঝিনাইদহের শৈলকুপায় কলেজ ছাত্র কর্তৃক শিশু ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামে।

[৩] জানা যায়, সোমবার সকালে পদমদী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আলমের বাড়ীর ফ্রীজে রাখা মাছ আনতে যায় প্রতিবেশী নাহিদুলের শিশু কন্যা ‘মে’ (৭)। এসময় আলমের ছেলে ডিএম কলেজের ছাত্র আশিক শিশু কন্যাটি প্রলোভন দেখিয়ে কৌশলে ধর্ষণ চেষ্টা করে। পরে শিশু কন্যাটি ফ্রীজে রাখা মাছ নিয়ে বাড়ী ফিরে তার মাকে এ ঘটনা বলে দেয়।

[৪] ঘটনা জানাজানি হলে অভিযুক্ত কলেজ ছাত্র আশিক এলাকা ছেড়ে পালিয়ে যায়। এদিকে শিশুটিকে নিয়ে তার পরিবার শৈলকুপা থানায় অভিযোগ দিলে পুলিশ দুপুর গড়ানোর আগেই পলাতক ধর্ষককে আটক করতে সক্ষম হয়েছে।

[৫] শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত কলেজ ছাত্রকে আটক করা হয়েছে, ডাক্তারি পরিক্ষার জন্য শিশুটিকে ঝিনাইদহ পাঠানো হয়েছে। সম্পাদনা : আরাফাত

  • সর্বশেষ