শিরোনাম
◈ রা‌তে ইতা‌লি‌তে শীতকালীন অলিম্পিক গেম‌সের পর্দা উঠ‌ছে ◈ হাজারও মানুষ নির্বিচারে আটক, দেদারসে চলছে মামলা বাণিজ্য, অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনে জিততে উত্তরবঙ্গে চোখ জামায়াতের, রংপু‌রে লাঙলের দুর্গ ভাঙ‌তে চায় তারা ◈ বেনাপোল বন্দরে বাণিজ্য ও যাতায়াত: ৫৭৫ ট্রাক পণ্য, পাসপোর্টধারী ১,৩৯৮ জন ◈ পুরান ঢাকার রঙিন জীবনে ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ১০টি আসনে জয়ের আশা করছে এনসিপি ◈ দুরন্তকে হা‌রি‌য়ে অদম্য টি-টোয়েন্টি ক্রিকে‌টে ধুমকেতুর সুন্দর সূচনা  ◈ বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই নিয়ে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান ব্রেট লি  ◈ চট্টগ্রাম বন্দর অচল করার অভিযোগে ১৫ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ তদন্তের নির্দেশ ◈ প্রক্টর অফিসের সামনে ভ্রাম্যমাণ দোকান বসালেন ডাকসু সদস্য সর্বমিত্র

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৩ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশি বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ইস্ট কলোনি এলাকা থেকে বিদেশি বিয়ারসহ দুজনকে আটক করেছে র‌্যাব-৭।

[৩] রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

[৪] আটক দুজন হলো, নোয়াখালী জেলার সুধারম থানার বটাইয়া ইউনিয়নের নুরুল আমিনের ছেলে রাজিব হোসেন (২৭), ফেনী জেলার দাগনভূঁইয়া থানার পূর্ব নারায়ণপুর ইউনিয়নের জয়নাল আবেদিনের ছেলে মো. রেজাউল করিম শুভ (২৩)।

[৫] র‌্যাব-৭ এর সহকারী পরিচালক, সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন বলেন, আটককৃত দুজন চট্টগ্রামের বন্দর ইস্ট কলোনির আর ব্লকের বসবাস করে দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে কলোনি এলাকা থেকে তাদের আটক করে। এ সময় তাদের নিকট হতে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১৬৬টি বিদেশি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়েছে। পরে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলেন জানান এই র‌্যাব-৭ কর্মকর্তা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়