শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশি কর্মীরা খুবই বিশ্বস্ত, কর্মঠ ও আন্তরিক : রিয়াদের গভর্নর

কূটনৈতিক প্রতিবেদক : [২] রোববার সৌদি আরবে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বন্দর বিন আব্দুল আজিজের সঙ্গে সাক্ষাৎ করার সময় তিনি বাংলাদেশি কর্মীদের প্রশংসা করেন।

[৩] তিনি বলেন, বাংলাদেশি কর্মীরা সুনামের সাথে সৌদি আরবের বিভিন্ন সেক্টরে কাজ করছেন। আগামী দিনে উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।

[৪] রাষ্ট্রদূত গভর্নরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

[৫] রাষ্ট্রদূতের অনুরোধে গভর্নর রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দের ব্যাপারে সহযোগিতা করার আশ্বাস দেন।

[৬] প্রিন্স ফয়সাল রাষ্ট্রদূতের সৌদি আরবে দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

[৭] মহামারীতে বাংলাদেশি অভিবাসীদের চিকিৎসা প্রদান ও জরুরি খাদ্য সাহায্য দেওয়ায় গভর্নরকে আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়