শিরোনাম
◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হরিণাকুন্ডুতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি: [২] জেলার হরিণাকুন্ডু উপজেলার তেতুলিয়া এলাকা থেকে ইয়াবাসহ বাপ্পী (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

[৩] রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাপ্পী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের আইজাল ইসলামের ছেলে।

[৪] র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে হরিণাকুন্ডু পৌরসভা এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় ৫২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বাপ্পীকে আটক করা হয়। এ ঘটনায় হরিণাকুন্ডু থানায় মামলা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়