শিরোনাম
◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজয়নগরে মাদক ব্যবসায়ী আটক

এএইচ রাফি: [২] ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজা, ফেন্সিডিল, স্কাফ ও ক্যান বিয়ার সহ ওবাইদুল্লাহ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। রোববার রাতে উপজেলার পাইকপাড়ার এলাকায় তার নিজ বসত ঘর থেকে মাদক গুলো উদ্ধার করা হয়। আটক ওবাইদুল্লাহ ওই এলাকার মৃত শহিদুল্লাহর ছেলে।

[৩] রোববার রাতে র‍্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

[৪] এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিজয়নগরের পাইকপাড়ার ওবাইদুল্লাহর বাড়ি থেকে ৫০ কেজি গাঁজা, ১১ বোতল ফেন্সিডিল, ০৩ বোতল স্কাফ, এক ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী ওবাইদুল্লাহকে আটক করা হয়।

[৫] এই ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ