শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:২৪ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনী স্টেশনকে আধুনিকায়ন করার ঘোষণা দিলেন রেলমন্ত্রী

ফেনী প্রতিনিধি : [২] ফেনী রেলওয়ে স্টেশনকে আধুনিকায়ন করার ঘোষণা দিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। গতকাল রবিবার ভোরে পরিদর্শনে এসে তিনি বলেন, একটি আধুনিক রেলষ্টেশন তৈরি করা হবে। শতবছর পরেও যেন মানুষ মনে রাখতে পারে।

[৩] তিনি বলেন, ঢাকার চেয়ে চট্টগ্রামের সাথে ফেনীর মানুষের যোগাযোগ বেশি। তাই ফেনী থেকে চট্টগ্রাম চলাচলের আলাদা ট্রেন চালুর ব্যবস্থা করবো। রেলকে নিয়মের মধ্যে আনার কাজ চলছে। টিকিট ছাড়া যাতে কেউ প্লাটফর্মে ঢুকতে না পারে সেই প্রক্রিয়া চলছে। সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর দাবীর প্রেক্ষিতে রেলমন্ত্রী বলেন, জেনারেটের প্রয়োজনীয়তা পরীক্ষা-নিরীক্ষা করে এটি স্থাপন করা হবে।

[৪] এসময় নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, স্টেশন মাষ্টার মো: মাহবুবুর রহমান, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল সহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়