শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মসজিদে বিস্ফোরণ: ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ লাখ টাকা করে দেয়ার আদেশ স্থগিত

নূর মোহাম্মদ: [২] নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহত ৩৭ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে তিতাসের আবেদনের প্রেক্ষিতে রোববার চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান তা স্থগিত করেছেন। একইসঙ্গে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ১ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।

[৩] এদিকে নির্দিষ্ট সময়ের আগেই আপিল বিভাগে শুনানির জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, মানবিক কারনে দ্রুত শুনানির চেষ্টা করবো। এর আগে গত ৯ সেপ্টেম্বর ক্ষতিগ্রস্তদের পরিবারকে ৫ লাখ টাকা করে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। ৭ দিনের মধ্যে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে এই টাকা নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে দিতে বলা হয়। আর জেলা প্রশাসককে বলা হয় ওই টাকা বিতরণ করতে।

[৪] মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে গত ৭ সেপ্টেম্বর রিটটি দায়ের করেন নারায়ণগঞ্জের বাসিন্দা ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার। সে সময় হাইকোর্ট অন্তবর্তীকালীন আদেশের সঙ্গে রুলও জারি করেন। ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।

  • সর্বশেষ