শিরোনাম
◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৭ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রসফায়ারে ‘হত্যা’: বরখাস্ত ওসি প্রদীপসহ ১৩ জনের বিরুদ্ধে আরও এক মামলা

আমান উল্লাহ :[২] রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ( টেকনাফ-৩) হেলাল উদ্দীনের আদালতে মামলাটি করেন নিহত মিজানুর রহমানের বড়বোন নূর। নিহত মিজানুর রহমান হোয়াইক্যংয়ের জিমনখালী এলাকার বাসিন্দা।

[৩] মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে প্রধান আসামি করা হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী জুলখার নাইন জিল্লুর।

[৪] মামলায় উল্লেখ করা হয়েছে , চলতি বছরের ৪ এপ্রিল টেকনাফ থানা পুলিশের একটি তাকে আটক করে নিয়ে যায়। এরপরও পুলিশ তার বাড়িঘর, আসবাবপত্র ভাংচুর করে। ২০লাখ টাকা দাবি করে পুলিশ। না দিলে ক্রসফায়ারে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়। বাধ্য হয়ে ২ লাখ টাকা জোগাড় করে পুলিশকে দেন। কিন্তু আরো ১৮ লাখ টাকা দিতে না পারায় ৫এপিল রাত সাড়ে ১১টার দিকে নিজের এলাকায় এনে মিজানুর রহমানকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করে।

[৫] আইনজীবী জুলখার নাইন জিল্লুর বলেন, ফৌজদারি মামলার এজাহারটি আমলে নিয়েছেন আদালত এবং ওই ঘটনা সংক্রান্ত অন্য মামলা আছে কিনা তা আগামী ১০ নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়