শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড়লেখা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিনের মৃত্যুতে বনমন্ত্রী শাহাব উদ্দিন এর শোক প্রকাশ

স্বপন দেব : [২] মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন (৬২) ১২ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

[৩] শনিবার রাত ১১টায় পৌরশহরের পাখিয়ালা ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার মৃত্যুতে বড়লেখার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

[৪] জানা গেছে, উপজেলা আ’লীগের সাধারণ স¤পাদক আনোয়ার উদ্দিন ২৫ আগস্ট হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের নির্দেশে ৬ সেপ্টেম্বর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন।

[৫] তার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়