শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লস অ্যাঞ্জেলসের আলোচিত কৃষ্ণাঙ্গ এলাকা কম্পটনে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

আসিফুজ্জামান পৃথিল: [২] এক টুইট বার্তায় লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফস ডিপার্টমেন্ট এই তথ্য জানায়। নিউ ইয়র্কের হারলেমের মতোই কম্পটন কৃষ্ণাঙ্গ অপরাধীদের নিরাপদ স্বর্গ বলে বিবেচিত হয়। এখানে এমনকি শেতাঙ্গ পুলিশও সহজে প্রবেশ করতে পারে না। সিএনএন, ফক্স

[৩] টুইট বার্তায় বলা হয়েছে, একজন নারী ও এক পুরুষ ডেপুটি তাদের গাড়িতে বসে ছিলেন, এমন সময় তাদের অ্যামবুশ করা হয়। দুজনের শরীরেই কয়েকটি করে গুলির ক্ষত রয়েছে। দুজনেই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

[৪] শেরিফ অ্যালেক্স ভিলানোভা জানিয়েছেন, পরিকল্পনা করেই দুই ডেপুটিকে হত্যাচেষ্টা করা হয়েছে বলে মনে করছে শেরিফ ডিপার্টমেন্ট। এদিকে বিশেষজ্ঞদের মতে, চলমান ব্ল্যাক লাইভস ম্যাটারস আন্দোলনের ফায়দা নিতেই এমন ঘটনা ঘটানো হতে পারে। কারণ বর্তমান পরিস্থিতিতে কম্পটনে বড় ধরণের অভিযান চালালে সমালোচনার মুখে পড়তে পারে পুলিশ।

[৫] এক ভিডিওতে দেখা যায়, হামলাকারী ব্যক্তি কালো পোষাক পরে আছে। সে নিজের হ্যান্ডগান গাড়ির ভেতরে তাক করে টানা কয়েকটি গুলি করে। এরপর হাটতে হাটতে চলে যায। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়