শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২৩ সকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় ইয়াবাসহ মাদক পাচারকারী আটক করেছে র‍্যাব

কায়সার হামিদ: [২] কক্সবাজারের উখিয়ায় চার হাজার পিস ইয়াবাসহ মোঃ ঈসমাইল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন (র‍্যাব -১৫)।

[৩] শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার কুতুপালং পার্শ্ববর্তী টিভি টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ঈসমাইল রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।

[৪] র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, কুতুপালং টিভি টাওয়ার এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব ধাওয়া করে ঈসমাইলকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার ব্যাগ তল্লাশি করে মোট ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।

[৫] গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়