শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৭ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অভিযানে চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২

সুজন কৈরী: [২] রাজধানীর গেন্ডারিয়া এবং যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে চোলাই মদ ও ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-১০।

[৩] শনিবার র‌্যাব-১০ জানিয়েছে, ব্যাটালিয়নের সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান ও সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক মুন্সির নেতৃত্বে একটি শুক্রবার রাতে পুরান ঢাকার গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় ২৮ লিটার দেশিয় তৈরি চোলাই মদসহ নূর মোহাম্মদ (৪১) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

[৪] এদিকে একইদিন রাতে একই টিম যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. সোহেল (২৮) নামের একজনকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে।

[৫] র‌্যাব-১০ বলছে, আটরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়