শিরোনাম
◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৪ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জের মুকসুদপুরে ধানক্ষেত থেকে এক ব্যবসায়ির মৃতদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি : [২] গোপালগঞ্জের মুকসুদপুর থেকে মঙ্গল চৌকিদার (৬০) নামক এক ব্যবসায়ির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার দুপুর ১ টায় মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় এলাকার ধান ক্ষেতের পাশে হাত-পা বাঁধা অবস্থায় ওই ব্যবসায়ির মরদেহ উদ্ধার করে।

[৩] মুকসুদপুরের সিন্দিয়াঘাট নৌ-তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ আবুল বাশার জানান, বেলা ১২টার দিকে দক্ষিণ জলিরপাড় গ্রামের মৃত কুমোদ বাকচীর ধান ক্ষেতের পাশে ঐ ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ দুপুর ১ টায় ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

[৪] নিহত ব্যক্তি মুকসুদপুর উপজেলার বনগ্রামের মৃত অমৃত লাল চৌকিদারের ছেলে। তিনি জলিলপাড় বাজারে সবজি বিক্রেয় করতেন। লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়