শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৫ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিগ-থ্রি নেই, ইউএস ওপেন পাচ্ছে নতুন চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক: [২] বিশ্ব চ্যাম্পিয়ন নাদাল, ফেদেরার ও জকোভিচ না থাকায় ইউএস ওপেন যেন নিস্প্রান। এবার পুরুষ বিভাগে কোনো বাঘাকে চ্যাম্পিয়ন হিসাবে পাচ্ছে না ইউএস ওপেন। এই বিগ থ্রি’র অনুপস্থিতিতে ছেলেদের এককে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ইউএস ওপেন। ফ্লাশিং মিডোয় এই প্রথমবার ফাইনালে উঠলেন দুই নতুন মুখ আলেকজান্ডার জেরেভ ও ডমিনিক থিম।

[৩] সেমিফাইনালে জার্মান তারকা জেরেভকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেন স্পেনের পাবলো কারেনো বুস্তা। যদিও খাদের কিনারা থেকে ফিরে শেষমেশ জয় তুলে নেন জেরেভ।

[৪] শেষ চারের অপর ম্যাচে অস্ট্রিয়ান তারকা থিম সরাসরি সেটে হারিয়ে দেন রাশিয়ার ড্যানিল মেদভেদেভকে। তবে লড়াইটা হয়েছে সমানে সমানেই। কারণ দুটি সেটের নিষ্পত্তি হয় টাই-ব্রেকারে।

[৫] জেরেভ ২ সেটে পিছিয়ে পড়ে সেমিফাইনালে ঘুরে দাঁড়ান। ৩-৬, ২-৬ গেমে প্রথম দুটি সেটে পরাজিত হওয়ার পর শেষ তিনটি সেট ৬-৩, ৬-৪, ৬-৩ গেমে পকেটে পোরেন তিনি এবং প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে ওঠেন। অস্ট্রিয়ান তারকা থিম ৬-২, ৭-৬ (৯/৭), ৭-৬ (৭/৫) সেটে হারিয়ে দেন মেদভেদেভকে। এই নিয়ে চারবার কোনো মেজর ইভেন্টের ফাইনালে জায়গা করে নিলেন থিম। - ডব্লিউ টি এফ ওয়েবসাইট

  • সর্বশেষ