শিরোনাম
◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৬ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগৈলঝাড়ায় ৩য় শ্রেণীর ছাত্রীকে হত্যা, অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে

এসএম শামীম: [২] জেলার আগৈলঝাড়ায় উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের দারুল ফালাহ প্রি-ক্যাডেট একাডেমীর তৃতীয় শ্রেনির ছাত্রী নোহা আত্মহত্যা করেছে মানতে নারাজ গ্রামবাসি ও স্বজনরা। গ্রামবাসির কাছে আত্মহত্যার বিষয়টি রহস্যজনক।

[৩] তারা অভিযোগ করেন শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে আসল রহস্য উদঘাটনের দাবি জানান। নুসরাত জাহানের বাবা মোঃ সুমন মিয়া মামলায় উল্লেখ করেন, আমার মেয়ে নুসরাত জাহান (৯) দারুল ফালাহ প্রি-ক্যাডেট একাডেমীতে পড়াশোনা করে। করোনার মধ্যে স্কুল খুলে এবং সাময়িক পরীক্ষা নেন কর্তৃপক্ষ । পরীক্ষায় আমার মেয়ে ফেল করায় গত বুধবার পাঠকক্ষে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সফিকুল ইসলাম মেয়েকে গালিগালাজ করে এবং বেত দিয়ে পিটিয়ে আহত করেছে।

[৪] স্কুল ছুটির পরে মেয়ে বাড়িতে অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খাজুরিয়া গ্রামে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুল ছাত্রী নুসরাত জাহানের আত্মহত্যার বিষয়টি রহস্যজনক। গ্রামবাসি কোন মতেই আত্মহত্যা মানতে নারাজ।

[৫] তাদের মতে, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে হত্যা। কারন শিশুটি যেখানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সেখানে ওঠা শিশুর পক্ষে সম্ভব নয়। স্কুল ছাত্রী নুসরাত জাহানের জন্মদাতা মা তানিয়া আক্তার বলেন, আমার মেয়েকে তার সৎ মা ও বাবা পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চলিয়েছে। নুসরাত আত্মহত্যা করেনি সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করতে সৎ মা পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলেছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ