শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫০ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ময়লার স্তূপ থেকে খণ্ডিত পা উদ্ধার!

অনলাইন ডেস্ক : রাজধানীর দারুস সালাম এলাকা থেকে মানুষের খন্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দারুস সালাম টাওয়ারের সামনে ময়লার স্তূপ থেকে খণ্ডিত পা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. দুলাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা কোনো মানুষের অপারেশন করে কেটে ফেলা পা। আমরা আশেপাশের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে খোঁজ নিচ্ছি। এটা নারীর পা না পুরুষের পা তা জানার চেষ্টা চলছে। খণ্ডিত পা ডিএনএ টেস্টের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়