শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫৪ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউএস ওপেনের ফাইনালে অ্যাজারেঙ্কা ও নাওমি ওসাকা

স্পোর্টস ডেস্ক : [২] সাত বছর পর মধুর প্রতিশোধ। সেরেনা উইলিয়ামসকে হারিয়ে এবছরের ইউএস ওপেনের ফাইনালে উঠলেন ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কা। ১ ঘণ্টা ৫৬ মিনিটের খেলার ফল ১-৬, ৬-৩, ৬-৩। ২০১৩ সালে ইউএস ওপেনের ফাইনালেই সেরেনার কাছে হেরেছিলেন তিনি। তারপর এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন অ্যাজারেঙ্কা। নিজের ক্যারিয়ারের ২৪তম গ্র্যান্ড স্ল্যামের জিতে মার্গারেট কোর্টকে ছোঁয়ার স্বপ্ন এবারও অধরা রয়ে গেল সেরেনার।

[৩] জয়ের পর অ্যাজারেঙ্কা বলেছেন, সেমিফাইনালে এমন একজন সেরা চ্যাম্পিয়নের সঙ্গে খেলে আমি কৃতজ্ঞ। ফাইনালের পথে আপনাকে সেরা খেলোয়াড়দেরই হারাতে হয়, এবং নিশ্চিতভাবে আজ তেমনই একটা দিন ছিল।
প্রথম সেটে ১-৬ এ হারলেও পরের দুটি সেরে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ সেরেনার হাত থেকে বের করে নেন অ্যাজারেঙ্কা। সেকথা উল্লেখ করে ৩১ বছরের

[৪] অ্যাজারেঙ্কা বলেছেন, আমি নিজেকে একটা বড় গর্তে ফেলে দিয়েছিলাম ও আমাকে প্রথম সেটে ওই বড় গর্তে ফেলে দিয়েছিল। আমাকে ওখান থেকে বেরনোর জন্য একের পর এক চড়াই উঠতে হয়েছে। আমি খুশি যে আমি সেটা করতে পেরেছি। ফাইনালে তার সামনে নাওমি ওসাকা। জেনিফার বার্ডিকে অন্য সেমিফাইনালে ৭-৬ (১), ৩-৬, ৬-৩ তে হারিয়েছেন নাওমি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়