শিরোনাম
◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ দৌলতদিয়ায় বাসডুবি: ১১ জনকে জীবিত উদ্ধার, পাওয়া গেল ৪ মরদেহ, বাসে যাত্রী ছিলেন প্রায় ৪৫ জন ◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪০ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোববারের বিজিবি-বিএসএফ প্রধানদের বৈঠকে গুরুত্ব পাবে সীমান্ত হত্যা

ইসমাঈল ইমু : [২] আগামী রোববার থেকে ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের ৬ দিনের বৈঠক। রাজধানীর পিলখানায় বিজিবির সদরদপ্তরে হতে যাওয়া এই বৈঠকে নেতৃত্ব দেবেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেক এম শাফিনুল ইসলাম এবং বিএসএফের নতুন মহাপরিচালক রাকেশ আস্থানা।

[৩] বিজিবির এক কর্মকর্তা বলেন, সীমান্তে হত্যা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ইস্যু। এ বছরের আগস্ট পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্তে ৩৩ বাংলাদেশিকে হত্যা করা হয়েছে।

[৪]বিজিবির অপারেশন বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান জানান, সীমান্তে সহিংসতার বিষয়টিকে সবসময়েই গুরুত্ব দিয়ে দেখে বাংলাদেশ, সীমান্তে হত্যাকাÐের মতো ঘটনা ঘটলেই সব পর্যায়ে আলোচনার উদ্যোগ নেয়া হয়।

[৫] সীমান্তে ক্যাম্প পর্যায়ে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সাথে পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হয়, অন্যদিকে এধরণের ঘটনা বন্ধে পররাষ্ট্রমন্ত্রণালয়ও ক‚টনৈতিক পদক্ষেপ নেয়।

[৬] নয়াদিল্লীর সুত্রে জানা গেছে, বিএসএফের দিক থেকে আলোচনার অন্যতম ইস্যু হিসেবে থাকছে গরু চোরাচালান, নকল নোটের ব্যবসা এবং মানবপাচার।

[৭] ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় সুত্র জানায়, বিএসএফের সেক্টর কমান্ডারদের পাশাপাশি, মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর কর্মকর্তা এবং পররাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সদস্যরাও বৈঠকে উপস্থিত থাকবে।

[৮] আলোচনা শেষে, বিজিবি ও বিএসএফের প্রধান একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করবেন। ১৯৭৫ সালের পর থেকে দুইবাহিনীর প্রধানের এই নিয়ে ৫০ তম যৌথ বিবৃতি হতে যাচ্ছে এটি। সম্পাদনা : খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়