শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫১ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজদিখানে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫ আটক ৪ জন

জাহাঙ্গীর আলম চমক: [২] মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘের্ষে ৫ জন আহত হয়েছে এবং থানা পুলিশ ২ শতাধিক টেঁটা ও রামদা উদ্ধারসহ ৪ জনকে আটক করেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর এলাকায় এ ঘটনা ঘটে ।

[৩] পুলিশ ও স্থানীয়রা জানান,পূর্ব চান্দের চর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কামিজুদ্দিন কামু ও ইস্রাফিল ও লিলু মিয়ার বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং টেটা ছুড়াছড়ি হয় এবং বাড়ী ঘর ভাঙচুর,অগ্নিসংযোগ এর ঘটনা ঘটে এতে পিয়ার আলী (৩৮), রুস্তম আলীসহ (৫৫) উভয় পক্ষের ৫ জন আহত হয় ।

[৪] আহতারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং ঘটনা স্থল থেকে মো.লিলু মিয়া (৫০), আলিম উদ্দিন (৭২),আয়নাল হক (৩৪), মো.রাজিবসহ (৩৬) ৪ জন আটক এবং বিভিন্ন বাড়ীতে অভিযান চালিয়ে ২ শতাধিক টেটাঁ ও বেশ কিছু রামদা উদ্ধার করেছে ।

[৫] সিরাজদিখান থানার ওসি মো ফরিদ উদ্দিন জানান,ঘটনার সাথে জড়িত উভয় পক্ষের ৪ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। উভয় পক্ষের মামলার পক্রিয়াধীন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়