শিরোনাম
◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন ◈ যন্তর মন্তরে বিক্ষোভের আগে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জেলে যেতে প্রস্তুত’ বললেন দীপকে (ভিডিও) ◈ সাবধা‌নে থে‌কো, আমাদের ক্যামেরার নজর তীক্ষ্ণ, অস্ট্রেলিয়াকে খোঁচা ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের ◈ রাতের আঁধারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১০:১১ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাশরাফিকে আমি শ্রদ্ধা করি : ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক: [২] বাইশ গজের ক্রিকেটের বড় নাম আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স, সংক্ষেপে যাকে সবাই এবি ডি ভিলিয়ার্স নামেই চেনে।
[৩] আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেলেও জনপ্রিয়তাতে একফোঁটাও ভাটা পড়েনি দক্ষিণ আফ্রিকান ‘থ্রি-সিক্সটি ডিগ্রি’ নামে খ্যাত এই ব্যাটসম্যানের। যদিও এখন আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মরিয়া এই ড্যাশিং ব্যাটসম্যান।

[৪] সেই ডি ভিলিয়ার্স ২০১৯ সালে প্রথমবারের মত খেলতে এসেছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। মাশরাফির অধিনায়কত্বে সেই আসরে দুর্দান্ত খেলেও ছিলেন এই প্রোটিয়া ক্রিকেটার। পুরো আসর খেলতে না পারলেও মাত্র ৬ ম্যাচেই দর্শকদের মধ্যমণি হয়েছেন তিনি৷ যেখানে ৬ ম্যাচ খেলে ৬১.৭৫ গড়ে রান করেছেন ২৪৭!

[৫] সম্প্রতি অনলাইন ভিত্তিক ক্রিকেট ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জির সাথে আলাপকালে মাশরাফির প্রসংশা করেন তিনি। যেখানে তার অধীনে খেলাটা অনেক উপভোগ করতে ডি ভিলিয়ার্স। তাকে সবসময়ই শ্রদ্ধা করেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।

[৬] ডি ভিলিয়ার্স বলেন, (আমাদের মাশরাফি ও ডি ভিলিয়ার্স) ভেতরে বেশ মিল আছে এবং আমি মনে করি এইজন্যই আমরা একসাথে বেশ ভালো করতে পেরেছিলাম।

[৭] সে (মাশরাফি) লড়াই করতে ভালোবাসে এবং কখনোই হাল ছেড়ে দেয় না। চাপের মুহূর্তগুলোও সে উপভোগ করে এবং দলকে জিতিয়েই মাঠ ছাড়তে চায়।

[৮] সে সময় (বিপিএল) আমরা একে অপরের সম্পর্কে অনেক কিছুই জেনেছিলাম এবং উপভোগও করেছি। তার অধীনে খেলা অনেক মজার ছিল। একজন অধিনায়ক হিসাবে চাপের মুখেও সে খুবই শান্ত থাকে। আমি তাকে অনেক শ্রদ্ধা করি।-ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ