শিরোনাম
◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৫ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১৭৯২, সুস্থ ২৪৭৪ জন

লাইজুল ইসলাম: [২] স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা সংগ্রহ হয়েছে ১৪৯৬১টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৪৭৪৭টি। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৭,০৪,৭৫৮টি। মোট শনাক্ত ৩,৩৪,৭৬২। মোট সুস্থ্য হয়েছেন ২,৩৬,০২৪। এ পর্যন্ত মারা গেছেন ৪৬৬৮ জন। প্রতি ১০০টি নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২.১৫ শতাংশ, এপর্যন্ত ১৯.৬৪ শতাংশ, সুস্থ্য ৭০.৫১ শতাংশ, মৃত্যু ১.৩৯ শতাংশ।

[৩] গত ২৪ ঘণ্টায় পুরুষ মারা গেছেন ২৫ ও মহিলা নয়জন। এপর্যন্ত পুরুষ ৩৬৩৮ ও মহিলা ১০৩০ জন মারা গেছেন। শতকার মৃত্যুর হার পুরুষ ৭৭.৯৩ শতাংশ ও মহিলা ২২.০৭ শতাংশ। বয়স বিবেচনায় ৩১-৪০ বছরের একজন, ৪১-৫০ বছরের একজন, ৫১-৬০ বছরের ১৬ জন, ৬০ এর ওপর ১৬ জন।

[৪] বিভাগ ওয়ারী মৃত্যু, ঢাকায় ১৯, চট্টগ্রাম এক, রাজশহী এক, খুলনা তিন, বরিশাল দুই, সিলেট এক, রংপুর তিনজন। ময়মনসিংহ কেউ মারা যায়নি। সবাই হাসপাতালের মারা গেছেন।

[৫] গত ২৪ ঘণ্টা হোম কোয়ারেন্টাইনে ১৪৪১, হাসপাতালের আইসোলেশনে ৩৪৫ জন। কোয়ারেন্টাইনে আছেন ৫০৪৪৫, হাসপাতালের আইসোলেশনের আছেন ১৮২৪৫ জন। সম্পাদনা : রায়হান রাজীব, শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়