শিরোনাম
◈ গুম হওয়া ২৫০ জনের সন্ধান মেলেনি, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অপহরণের প্রাথমিক সত্যতা মিলেছে: চিফ প্রসিকিউটর ◈ দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি ◈ চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্টের নির্দেশ ◈ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ◈ ভারত-বাংলাদেশ গঙ্গা চুক্তি পর্যালোচনার আগে কেন সরব বিহার? ◈ যেভাবে শিক্ষক পরিবারের চারজনকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় দুই যুবক ◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা 

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫২ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালমনিরহাটে শিবির নেতা কারাগারে

লালমনিরহাট প্রতিনিধি: [২] জেলার রাজনৈতিক সহিংসায় একটি হত্যা মামলায় আবু তাহের(৪৮) নামে এক আইনজীবী সাবেক শিবির নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

[৩] বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো.মিজানুর রহমান।

[৪] আইনজীবী আবু তাহের পাটগ্রাম উপজেলার জোংরা এলাকার আব্দুল করিমের ছেলে। তিনি ঢাকা বারের সাবেক ও লালমনিরহাট বার অ্যাসোসিয়নের বর্তমান সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা।

[৫] লালমনিরহাট আদালত পুলিশ পরিদর্শক(ওসি) জাহাঙ্গীর আলম জানান, ২০১৩ সালে রাজনৈতিক সহিংসতায় মিন্টু মিয়া নামে আওয়ামী পরিবারের এক সদস্য নিহত হন। এ ঘটনায় পাটগ্রাম থানায় ২০১৩ সালের ২৩ ডিসেম্বর একটি হত্যা মামলা(নং ১৬) দায়ের হয়। সেই মামলায় ৮৩ নম্বর এজাহার নামীয় আসামী আবু তাহের আত্নগোপনে ছিলেন।

[৬] বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাকে কঠোর নিরাপত্তার সহিত লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ