শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, যা বেরিয়ে এলো তদন্তে ◈ ৩ শিশু সন্তানকে হত্যার পর বাবারও বিষপান ◈ ছবি তুলতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার ◈ রাজধানীতে নাশকতার পর নিরাপত্তা জোরদার, ২০০-এর বেশি চেকপোস্ট ◈ এক সপ্তাহের ব্যবধানে আবারও বাড়ল সোনা-রুপার দাম ◈ নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি, বকেয়াসহ বাড়তি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা ◈ জনগণের রায় বাস্তবায়নে বিএনপিকেই বাধ্য হতে হবে, পানি খাবে তবে ঘোলা করে: শফিকুর রহমান ◈ জাতিসংঘে আস্থা পুনরুদ্ধার ও রোহিঙ্গা সংকট নিয়ে যা বললেন খলিলুর রহমান ◈ দেশীয় গ্যাস সরবরাহে সুখবর, জাতীয় গ্রিডে যুক্ত হলো আরও ১২.৫ মিলিয়ন ঘনফুট ◈ ‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’ : তারেক রহমানের উদ্দেশ্যে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৯ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে গণপিটুনিতে গরু চোর নিহত

জিল্লুর রয়েল: [২] সে উপজেলার ভাটরা ইউনিয়নের রায়পাড়ার নইমুদ্দিনের ছেলে। (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের শেখের মারিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, শেখের মারিয়া গ্রামের কৃষক বেলাল হোসেনের গোয়াল ঘরের তালা কেটে ভিতরে প্রবেশ করে গরু চুরির চেষ্টা করে গরু চোরেরা।

[৩] এ সময় বাড়ির লোকজন টেরপেয়ে চিৎকার করে। চিৎকার শুনে চোরেরা পালানোর চেষ্টা করে। তখন গ্রামবাসীরা চোরদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও উজ্জল হোসেনকে ধরে ফেলে তারা। এরপর উজ্জল হোসেনকে গণপিটুনি দেয় গ্রামবাসী। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।

[৪] স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, এই এলাকায় বেশ কয়েকটি গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে। শেখের মারিয়া গ্রামের বেলাল হোসেনের বাড়িতে গরু চুরি করতে আসে চোরেরা। তখন গ্রামবাসী ধাওয়া করে উজ্জল হোসেনকে ধরে ফেলে। এ সময় আরো কয়েকজন চোর পালিয়ে গেছে। গ্রামবাসীর গণপিটুনিতে উজ্জল হোসেন নিহত হয়।

[৫] এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ শওকত কবির বলেন, গরু চুরি করতে গিয়ে একজন গণপিটুনিতে নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে তার লাশটি উদ্ধার করে বগুড়া মর্গে পাঠানো হয়েছে। এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ