শিরোনাম
◈ নবম পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, এখনো চূড়ান্ত হয়নি কাঠামো ◈ নতুন স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন উদ্ভাবন ও অংশীদারিত্ব: জুবাইদা রহমান ◈ আগস্টে তফসিল, অক্টোবরে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা ◈ জাতীয় জাদুঘরে জাপানি স্থপতি তাদাও আন্দোর নকশায় তৈরি হচ্ছে আধুনিক শিশু গ্রন্থাগার ◈ সেনা মহড়ায় আকস্মিক প্রধানমন্ত্রীর উপস্থিতি, বাঙ্কারে নেমে সৈনিকদের সঙ্গে মতবিনিময়, খেলেন একসঙ্গে খাবার ◈ চট্টগ্রামে মৌসুমের সর্বোচ্চ ৩৩০.৮ মিমি বৃষ্টি, জলাবদ্ধতায় ডুবল নগর; ভেঙেছে সড়ক, স্থগিত পরীক্ষা ◈ নতুন নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর জন্য ◈ এনআইডি সংশোধনের জরুরি সেবা ইটিআই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ, এখন মিলবে স্থানীয় নির্বাচন অফিসে ◈ বঙ্গোপসাগরের গ্যাস না তুলে উল্টো আমদানি, নীতিগত ভুলে আড়াই লাখ কোটি টাকার খেসারত ◈ ছয় দিনের বিরতি শেষে আজ আবার বসছে সংসদ

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১২ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে রেনু হত্যা: ১৫ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট দাখিল

সুজন কৈরী : রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে গণপিটুনিতে হত্যা মামলায় ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমে ইন্সপেক্টর আব্দুল হক।

ডিবি সূত্র জানায়, আলোচিত এ হত্যা মামলার ঘটনায় জড়িত ১৯ জন অভিযুক্তের মধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১ জন অভিযুক্ত পলাতক রয়েছেন। আর বাকি ৪ জনের (আলিফ, টোকাই মারুফ, সুমন ও আকলিমা) পূর্নাঙ্গ নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব না হওয়ায় তাদের অভিযুক্ত করা যায়নি। ঘটনায় জড়িত অব্যহতি প্রাপ্ত অভিযুক্তদের নাম ঠিকানা সংগ্রহ কিংবা গ্রেপ্তার করা সম্ভব হলে সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন অভিযুক্ত বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- ইব্রাহিম ওরফে হৃদয় হোসেন মোল্লা (২০), রিয়া বেগম ওরফে ময়না বেগম (২৯), আবুল কালাম আজাদ ওরফে আজাদ মন্ডল (৫০), কামাল হোসেন (৪০), শাহিন (৩২), বাচ্চু মিয়া (৩৬), বাপ্পী ওরফে শহিদুল ইসলাম (২১), মুরাদ মিয়া (২৬), সোহেল রানা (৩০), আসাদুল ইসলাম (২২), বিল্লাল মোল্লা (৩২) ও রাজু ওরফে রুম্মান হোসেন (২৩)। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আসামি জাফর হোসেন পাটোয়ারী ও ওয়াসিম আহমেদের বিরুদ্ধে দোষীপত্র দেয়া হয়েছে। এছাড়া আদালতে জমা দেয়া অভিযোগপত্রে পলাতক অভিযুক্ত হলেন- মহিউদ্দিন (১৮)।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ জুলাই উত্তর বাড্ডায় তাছলিমা বেগম রেনু তার ছেলে তাসিন আল মাহির ও মেয়ে তাসমিন তুবাকে উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানোর জন্যে খোঁজ খবর নিতে গেলে ছেলে ধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে মারা যান। এ ঘটনায় ভিকটিমের বোনের ছেলে সৈয়দ নাসির উদ্দিন টিটু বাদি হয়ে অজ্ঞাতনামা ৪ থেকে ৫শ’ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়