শিরোনাম
◈ ইরানের ইউরেনিয়াম জব্দে গোপন অভিযান, দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও ◈ এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আছেন যারা ◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৭ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঞ্চল্যকর তথ্য, ভীতি দূর করতেই করোনাকে তাচ্ছিল্য করেছেন ট্রাম্প!

ডেস্ক রিপোর্ট: করোনার হানায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। করোনা মোকাবেলায় শুরু থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। জনমন থেকে ভীতি দূর করার জন্যই প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে তাচ্ছিল্যমূলক বক্তব্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। প্রখ্যাত মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডকে দেওয়া সাক্ষাতকারে ট্রাম্প এমনটি জানান।

গত ১৯ মার্চ বব উডওয়ার্ড ট্রাম্পের সাক্ষাতকারটি নেন। জানা গেছে, এই সাক্ষাতকারটি সাংবাদিক উডওয়ার্ড ট্রাম্পকে নিয়ে লেখা রেজ বইটিতে পুরোপুরি প্রকাশ করবেন। যা আগামী ১৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। তবে সেই সাক্ষাতকারের কিছু অংশই বিভিন্ন মার্কিন গণমাধ্যমে বুধবার প্রকাশিত হয়েছে।

সাক্ষাতকারে ট্রাম্প জানান যে, তিনি জানেন করোনা কতটা প্রাণঘাতী তবুও এটিকে সে কম গুরুত্ব দিয়ে উপস্থাপন করতে চান।
সাক্ষাতকারে ট্রাম্প বলেন, আমি এটিকে তাচ্ছিল্য করতে চাই। এখনো আমি এটিকে তাচ্ছিল্য করতে চাই কারণ আমি ভীতি সৃষ্টি করতে চাই না।

উল্লেখ্য, সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকার শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র।

বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়