শিরোনাম
◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজার হুঁশিয়ারি ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির ◈ চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের ◈ গাজায় গণহত্যার খরচ ১১২ বিলিয়ন ডলার 

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০১:২৮ রাত
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘোড়াঘাট ইউএনওকে হত্যাচেষ্টা রাজনীতিতে দুর্বৃত্তায়নের পরিণতি: রাশেদ খান মেনন

সমীরণ রায় : [২] বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি আরও বলেন, রাজনীতি এখন রাজনৈতিক কর্মীদের হাত থেকে দুর্বৃত্তদের হাতে চলে গেছে। সাহেদ-সাবরিনা-পাপিয়াদের ঘটনা এর বাইরে কিছু নয়। আত্মরক্ষার কথা বলে যেমন মেজর সিহার হত্যাকাণ্ডকে যৌক্তিক করা যায় না। তেমনি চুরির গল্প ফেঁদে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দুর্বৃত্তদের তৎপরতা আড়াল করা যায় না।

[৩] তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধীদের পক্ষ না নেওয়ার জন্য সংসদ সদস্যদের হুঁশিয়ার করেছেন। আসলে ওপর থেকেই দুর্বৃত্ত প্রশ্রয়ের এই ধারাকে বন্ধ করতে হবে। তা হলেই রাজনীতি ও সমাজ পরিশীলিত হবে।

[৪] বৃহস্পতিবার দিনাজপুর জেলা ওয়ার্কার্স পার্টির বৈঠকে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়