শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০১:২৫ রাত
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাথমিকে শিক্ষক বদলি : চলতি মাসেই শুরু হবে অনলাইন ট্রায়াল

শরীফ শাওন: [২] প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফসিউল্লাহ বলেন, জুন মাস থেকেই অনলাইনে শিক্ষক বদলি কার্যক্রম শুরু করতে চেয়েছিলাম। কোভিড-১৯ পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। তবে এ পরিস্থিতিতেও কাজ চলমান ছিল। এ মাসেই ট্রায়াল শুরু করা সম্ভব হবে।

[৩] অধিদপ্তর সূত্র জানায়, সফটওয়্যার যাচাই ও শিক্ষক বদলির কিছু শর্ত নিয়ে কাজ চলমান আছে। নতুন কিছু বিষয় এতে ইনস্টল করা হবে। সফটওয়্যার চূড়ান্ত হলে এ মাসে ট্রায়াল শুরু হবে। এ বিষয়ে আগামী শনিবার অধিদপ্তরের মহাপরিচালক ও সংশ্লিষ্টদের সঙ্গে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বৈঠক করবেন।

[৪] বৈঠকের বিষয়ে জানিয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন বলেন, অনলাইনে বদলি কার্যক্রম নিয়ে অধিদপ্তরের কাজ চলমান আছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়