শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবসৃষ্ট গুলশান ট্রাফিক বিভাগের কার্যালয় উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার

ইসমাঈল ইমু : [২] বৃহস্পতিবার সকালে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বারিধারা জে ব্লকের ১০ নম্বর হাউজের ট্রাফিক কার্যালয় উদ্বোধন করেন।

[৩] এসময় কমিশনার নবসৃষ্ট বিভাগের সকল সদস্যকে শুভকামনা ও অভিনন্দন জানান এবং সম্মিলিতভাবে কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনসাধারণের আস্থা ও সন্তুষ্টি অর্জনে ট্রাফিক-গুলশান বিভাগ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নগরবাসী যেন স্বস্তি পায়, কোন প্রকার হয়রানির শিকার না হয় সে দিকে লক্ষ্য রেখে মানবিকতার সাথে বিধিবদ্ধভাবে দায়িত্ব পালন করার জন্য তিনি সকলকে নির্দেশনা দেন কমিশনার।

[৪] অনুষ্ঠানে ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলমসহ ডিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা : খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়