শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৮ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত

সাদ্দাম হো‌সেন: [২] ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী সীমান্তের জিরো লাইনের একটি কালভার্ট এলাকায় সফিকুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি নাগরিক কে গুলি করে হত্যা করেছে ভারতী সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

[৩] বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার সীমান্তের ৩৮০/৪-এস নম্বর পিলার এলাকার বিপরীতে ভারতের বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে । এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। আমজানখোর ইউপির চেয়ারম্যান মো. আকালু জানান সে উপজেলার ছোট্ট চড়ই গেদী গ্রামের আব্দুল হকের ছেলে ।

[৪] স্থানীয়রা জানায়, নিহত সফিকুল সহ আর কয়েকজন সকালে বাড়ির অদুরে নাগর নদীতে মাছ ধরতে যায় । এক পর্যায়ে তারা নদী থেকে উঠে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ।দুই সন্তানের বাবা সফিকুলের সঙ্গীরা কোন রকমে প্রাণে রক্ষা পেলেও তবে রক্ষা হয়নি।

[৫] বালিয়াডাঙ্গী থানা ওসি হাবিবুল হক প্রধান এই তথ্য নিশ্চিত করে বলেন সে নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয় ।

[৬] ঠাকুরগাঁও৫০ বিজিবি’র অধিনায়ক লেফন্যান্ট কর্নেল সহিদুল ইসলাম বলেন , এ ঘটনাটি জেনেছেন তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়